ব্যবহারের শর্তাবলী
EduLab ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। পড়ে নিন, কিছু বুঝতে না পারলে আমাদের জিজ্ঞেস করুন।
সর্বশেষ হালনাগাদ: ১ অক্টোবর ২০২৬
১.কারা ব্যবহার করতে পারবেন
EduLab কোচিং সেন্টারের মালিক ও তাঁদের স্টাফের জন্য। আবেদন করার সময় আপনাকে সঠিক তথ্য দিতে হবে। ভুল বা ভুয়া তথ্য দিলে আমরা আবেদন বাতিল করতে পারি।
২.আবেদন ও অনুমোদন
আবেদন করলেই ওয়ার্কস্পেস চালু হয় না। আমরা আপনার তথ্য যাচাই করি, তারপর অনুমোদন দিলে সাবডোমেইন চালু হয়। অনুমোদন দেওয়া বা না দেওয়ার অধিকার আমাদের আছে।
৩.ফ্রি ট্রায়াল ও প্যাকেজ
অনুমোদনের পর ১৪ দিনের ফ্রি ট্রায়াল শুরু হয়, কার্ড লাগে না। কোন প্যাকেজে কোন মডিউল পাবেন তা প্রাইসিং পেজে লেখা আছে। যেকোনো সময় প্যাকেজ বদলাতে পারবেন।
৪.ফি ও পেমেন্ট
প্যাকেজের ফি মাসিক, আগে থেকে দিতে হয়। সময়মতো ফি না দিলে ওয়ার্কস্পেস সাময়িকভাবে বন্ধ করা হতে পারে। বন্ধ থাকলেও আপনার তথ্য মুছে যায় না।
আপনার শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ফি সরাসরি আপনার নিজের পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টে যায়। সেই টাকার হিসাব ও দায়িত্ব আপনার।
৫.SMS
SMS-এর খরচ প্যাকেজের ফি থেকে আলাদা। SMS-এর বিষয়বস্তু ও অভিভাবকের সম্মতির দায়িত্ব আপনার। কাউকে বিরক্ত করা বা প্রতারণামূলক বার্তা পাঠানো যাবে না।
৬.আপনার তথ্য
শিক্ষার্থী, অভিভাবক ও হিসাবের সব তথ্য আপনার। আমরা শুধু আপনার হয়ে সেগুলো সংরক্ষণ করি। এক কোচিংয়ের তথ্য আরেক কোচিং দেখতে পায় না। বিস্তারিত গোপনীয়তা নীতিতে আছে।
সেবা বন্ধ করলে ৩০ দিন পর্যন্ত আপনার তথ্য রাখা হয়, এর মধ্যে চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। তারপর তথ্য মুছে ফেলা হয়।
৭.যা করা যাবে না
অন্যের তথ্য চুরি বা সিস্টেমে অনধিকার প্রবেশের চেষ্টা, সিস্টেম নষ্ট করা বা অতিরিক্ত চাপ দেওয়া, বেআইনি কাজে ব্যবহার করা নিষেধ।
৮.সেবার মান
আমরা সেবা সবসময় চালু রাখতে চেষ্টা করি, কিন্তু কখনো বন্ধ হবে না এমন নিশ্চয়তা দিতে পারি না। রক্ষণাবেক্ষণের জন্য আগে জানিয়ে সাময়িক বন্ধ রাখা হতে পারে।
৯.সেবা বন্ধ করা
আপনি যেকোনো সময় সেবা বন্ধ করতে পারেন। শর্ত ভাঙলে আমরাও আপনার ওয়ার্কস্পেস বন্ধ করতে পারি।
১০.আমাদের দায়
সেবা ব্যবহারে আপনার যা ক্ষতি হোক, আমাদের দায় আপনার দেওয়া শেষ তিন মাসের ফি-র বেশি হবে না। আইনে যা বাধ্যতামূলক, তা এই সীমার বাইরে।
১১.শর্ত বদলালে
শর্ত বদলালে আমরা ইমেইলে বা সাইটে জানাব। জানানোর পরও সেবা ব্যবহার করলে নতুন শর্ত মেনে নিয়েছেন ধরা হবে।
১২.যোগাযোগ
যোগাযোগ: WhatsApp বা ফোন 01521-415216, ইমেইল hello@edulab.example।

