মূল অংশে যান

নতুন কী যোগ হয়েছে

নতুন ফিচার, উন্নতি আর সমাধানের তালিকা।

  1. নতুন ফিচার

    নতুন আবেদন ও অনুমোদন পদ্ধতি

    কোচিং সেন্টার এখন আবেদন করে। আমরা যাচাই করে সাবডোমেইন চালু করি, আর চাইলে নিজের ডোমেইনও যুক্ত করা যায়। আবেদনের সময় WhatsApp নম্বর, জেলা আর শিক্ষার্থীর সংখ্যা জানাতে হয়।

  2. উন্নতি

    ওয়েবসাইট আর সাইনআপ নতুন চেহারায়

    সম্পূর্ণ বাংলায় নতুন হোম পেজ, ৪ ধাপের সাইনআপ ফর্ম, ডেমো ভিডিও, দাম, প্রশ্নোত্তর। হালকা আর গাঢ় দুই রঙেই দেখা যায়।

  3. নতুন ফিচার

    প্রিন্ট সেন্টার

    একসাথে আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, রুটিন আর হাজিরার রেজিস্টার প্রিন্ট করা যায়।

  4. নতুন ফিচার

    বকেয়া ফলো-আপ, ফেরত ও আগাম টাকা

    বকেয়ার বয়স অনুযায়ী তালিকা, প্রতিশ্রুতির তারিখ লেখা, একসাথে রিমাইন্ডার, আগাম টাকা জমা আর অফলাইন ফেরত।

  5. নতুন ফিচার

    প্রাক্তন শিক্ষার্থী, লাইব্রেরি, যানবাহন ও হোস্টেল

    চারটা নতুন মডিউল: প্রাক্তন শিক্ষার্থীদের তালিকা ও অনুষ্ঠান, বই ধার দেওয়া-ফেরত নেওয়া, গাড়ির রুট ও ভাড়া, হোস্টেলের রুম, ভিজিটর ও রোল কল।

  6. নতুন ফিচার

    অভিভাবক ও শিক্ষার্থী পোর্টাল আরও পূর্ণাঙ্গ

    ছুটির আবেদন, রসিদ নামানো, ম্যানুয়াল TrxID পেমেন্ট, এক পাতায় সারসংক্ষেপ, আর পাসওয়ার্ড ভুলে গেলে নিজে ঠিক করার সুযোগ।

  7. নতুন ফিচার

    রেজাল্ট SMS-এর পূর্ণ নিয়ন্ত্রণ

    কাকে SMS যাবে তা ঠিক করা, প্রকাশের আগে সংখ্যা দেখা, পরীক্ষা অনুযায়ী চালু বা বন্ধ করা আর Resend SMS।

  8. নতুন ফিচার

    ওয়েবসাইট বিল্ডার ও টেমপ্লেট

    টেনে সাজানো সেকশন, হিরো আর স্লাইডার, তিনটা টেমপ্লেট, রং ও ফন্ট বদলানো, ছবি আপলোড আর ডিভাইস অনুযায়ী প্রিভিউ।

  9. উন্নতি

    পুরো ড্যাশবোর্ড নতুন চেহারায়

    নতুন সাইডবার, উপরের বার, প্রোফাইল মেনু আর সব পাতায় একই ধাঁচ। ফোনে ভালো দেখায়।

  10. নতুন ফিচার

    অটোমেশন, পাবলিক API ও ওয়েবহুক

    ঘটনা-ভিত্তিক নিয়ম (অনুপস্থিতি, বকেয়া, ভর্তি, জন্মদিন), API কী আর সাইন করা ওয়েবহুক।

  11. নতুন ফিচার

    হোয়াটসঅ্যাপ ও ফোনে নোটিফিকেশন

    Meta WhatsApp Business দিয়ে বার্তা, আর অ্যাপের মতো ইনস্টল করা যায়, ফোনে নোটিফিকেশন আসে।

  12. নতুন ফিচার

    AI সহকারী

    আপনার কোচিংয়ের তথ্য দেখে উত্তর দেয়, পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত করে আর প্রশ্ন বানায়। আপনার নিজের AI কী লাগে।

  13. নতুন ফিচার

    অনলাইন পেমেন্ট

    বিকাশ, SSLCommerz ও Stripe সংযুক্ত করুন। টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যায় আর প্রতিটা পেমেন্ট যাচাই হয়ে তারপর বসে।

  14. নতুন ফিচার

    হিসাব ও বেতন

    খরচের অনুমোদন, ক্যাশবুক, লাভ-ক্ষতি, দৈনিক ক্লোজিং, বেতন কাঠামো আর পে-স্লিপ।

  15. নতুন ফিচার

    পরীক্ষা ও রেজাল্ট

    পরীক্ষা তৈরি, নম্বর এন্ট্রি, গ্রেড-জিপিএ-মেধাক্রম, প্রশ্নব্যাংক, প্রশ্নপত্র আর সার্টিফিকেট।