গোপনীয়তা নীতি
আপনার ও আপনার শিক্ষার্থীদের তথ্য আমরা কীভাবে রাখি আর ব্যবহার করি, এখানে সহজ ভাষায় লেখা আছে।
সর্বশেষ হালনাগাদ: ১ অক্টোবর ২০২৬
১.আমরা কী তথ্য নিই
আবেদনের সময়: কোচিংয়ের নাম, আপনার নাম, ইমেইল, মোবাইল ও WhatsApp নম্বর, জেলা, শিক্ষার্থীর সংখ্যা, নিজের ডোমেইন (থাকলে)।
ওয়ার্কস্পেসে আপনি যা দেন: শিক্ষার্থী, অভিভাবক, হাজিরা, ফি, পরীক্ষার ফল ইত্যাদি।
ওয়েবসাইটে: কোন পেজ দেখা হলো, কোথা থেকে এলেন। আপনার ব্রাউজারে Do Not Track চালু থাকলে এটাও নিই না।
২.কীভাবে ব্যবহার করি
আপনার আবেদন যাচাই করতে, সেবা চালাতে, বিল পাঠাতে, সহায়তা দিতে ও সিস্টেম ভালো করতে। আপনার তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য কাউকে দিই না।
৩.কার কাছে যায়
আপনি যে সুবিধা চালু করেন, শুধু সেটির জন্য তৃতীয় পক্ষের কাছে যায়। যেমন SMS পাঠালে SMS গেটওয়ে, পেমেন্ট নিলে আপনার নিজের পেমেন্ট গেটওয়ে, AI সহকারী চালালে আপনার নিজের AI কী-এর প্রদানকারী।
৪.কীভাবে সুরক্ষিত রাখি
প্রতিটি কোচিংয়ের তথ্য ডেটাবেসের ভেতরেই আলাদা করা থাকে, এক কোচিং আরেকটির তথ্য দেখতে পায় না। পাসওয়ার্ড হ্যাশ করে রাখা হয়। পেমেন্ট গেটওয়ে ও AI কী এনক্রিপ্ট করা থাকে। সংযোগ HTTPS-এ চলে। কে কখন কী করেছে, তার লগ থাকে।
৫.শিক্ষার্থীর তথ্য
শিক্ষার্থীরা অনেকে নাবালক। তাদের তথ্য ওয়ার্কস্পেসে তোলার আগে অভিভাবকের সম্মতি নেওয়ার দায়িত্ব কোচিং সেন্টারের। আমরা শুধু কোচিংয়ের নির্দেশে তথ্য সংরক্ষণ করি।
৬.কুকি
লগইন ধরে রাখতে আমরা কুকি ব্যবহার করি। বিজ্ঞাপনের কুকি ব্যবহার করি না।
৭.কতদিন রাখি
সেবা চালু থাকলে তথ্য থাকে। সেবা বন্ধ করলে ৩০ দিন পর মুছে ফেলা হয়। আইনে রাখতে হয় এমন হিসাব ছাড়া।
৮.আপনার অধিকার
আপনি নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে বলতে পারেন। আমাদের জানান, আমরা যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেব।
৯.যোগাযোগ
যোগাযোগ: WhatsApp বা ফোন 01521-415216, ইমেইল hello@edulab.example।

