কীভাবে কাজ করে
আপনি নিজের বিকাশ, নগদ, SSLCommerz বা Stripe অ্যাকাউন্ট সংযুক্ত করেন। অভিভাবক পোর্টাল থেকে টাকা দিলে সেটা সরাসরি আপনার অ্যাকাউন্টে যায়, মাঝখানে আমরা ধরি না।
সংযুক্ত করা
Payments এ গিয়ে গেটওয়ে বেছে চাবিগুলো (key) বসান। চাবিগুলো এনক্রিপ্ট করে রাখা হয়, পরে আর পুরোটা দেখা যায় না।
ওয়েবহুক
আপনার গেটওয়ের ড্যাশবোর্ডে ওয়েবহুক ঠিকানা দিতে হবে। সেই ঠিকানা Payments এর পাতাতেই লেখা থাকে।
সহজ বিকল্প: ম্যানুয়াল
গেটওয়ে না থাকলে "manual" পদ্ধতি চালু করুন। আপনার বিকাশ নম্বর লিখে রাখুন, অভিভাবক টাকা পাঠিয়ে TrxID দেবেন, আপনি মিলিয়ে অনুমোদন করবেন।
প্রতিটা টাকা গেটওয়ে থেকে যাচাই করে তবেই ইনভয়েসে বসে, তাই ভুয়া পেমেন্টের ঝুঁকি কম।
লেখাটা কি কাজে লেগেছে?
উত্তর পাননি?
সরাসরি আমাদের WhatsApp-এ লিখুন। আমরা সাহায্য করব।

